পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এলিসন ব্লেক বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজীকরণের লক্ষ্যে তার পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার নিশ্চয়তা দিয়েছেন।
নতুন ব্রিটিশ হাইকমিশনারকে স্বাগত জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক দীর্ঘদিনের এবং যুক্তরাজ্য বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র। মন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন।
যুক্তরাজ্যে এখন প্রায় পাঁচ লাখ বাংলাদেশি বসবাস করছেন। ব্রিটিশ পার্লামেন্টে তিনজন বাংলাদেশি বংশোদ্ভুত এমপি রয়েছেন।
/এসএসজেড/এফএস/