গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৭ অক্টোবর) রাত ৯টার দিকে তিনি গণভবনে পৌঁছান। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে আজ সকালে সড়কপথে তার পৈতৃক বাড়ির উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। এসময় তার ছোট বোন শেখ রেহানাও সঙ্গে ছিলেন। সকাল পৌনে ৮টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর সড়কপথে পদ্মা সেতু পার হয়।
প্রেস উইং জানায়, প্রধানমন্ত্রীর গাড়িবহর সন্ধ্যা ৭টার দিকে টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। রাত সাড়ে ৮টার দিকে তারা পদ্মা সেতু পার হন। সব মিলিয়ে দুই ঘণ্টায় টুঙ্গিপাড়া থেকে ঢাকায় পৌঁছায় গাড়িবহর।