মঙ্গলবার বৈশ্বিক হুমকির বিষয়ে মার্কিন সিনেটে অনুষ্ঠিত এক শুনানিতে দেওয়া লিখিত বক্তব্যে এসব কথা বলেন জেমস ক্ল্যাপার। লিখিত ওই বক্তব্যে তিনি উল্লেখ করেন, বাংলাদেশে বিদেশি নাগরিক ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর চালানো ১১টি গুরুতর হামলার দায় স্বীকার করে নিয়েছে ইসলামিক স্টেট। এছাড়া ২০১৩ সাল পর্যন্ত আনসারুল্লাহ বাংলা টিম ও আল-কায়েদা বাংলাদেশের অন্তত ১১ জন প্রগতিশীল লেখক ও ব্লগারকে হত্যার দায় স্বীকার করেছে। তবে শেখ হাসিনার সরকার এসব ঘটনায় আইএসের সংশ্লিষ্টতা অস্বীকার করেছে এবং এসব সহিংসতার জন্য ইসলামপন্থী রাজনৈতিক দল ও বিরোধী দলকে দায়ী করেছে।
বাংলাদেশকে একটি ধর্মনিরপেক্ষ ও সহনশীল রাষ্ট্র হিসেবেও উল্লেখ করেছেন ক্ল্যাপার। তবে ২০১৪ সালের সংসদ নির্বাচনের পর থেকে বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা চলছে এবং একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নেতাদের বিচারের বিষয়ে অস্থিরতা বিরাজ করছে বলেও উল্লেখ করেছেন তিনি। সূত্র: এপি।
/এফএস/এপিএইচ/