খাগড়াছড়িতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

Road Accident Motiveজেলার গুইমারা উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৩০ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার দুপুর ১টার দিকে উপজেলার বাইল্লাছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাসচালক সিরাজুল ইসলাম(২৮), হেলপার কবির হোসেন কামাল(২৬) এবং কাওসার হোসেন (৩৫)।
কাওসার হোসেনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অবশিষ্ট আহতরা খাগড়াছড়ি সদর ও মাটিরাঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ সূত্র জানান দুপুর আনুমানিক ১টায় ফেনী থেকে আসা একটি যাত্রীবাহী বাস এলাকাটি অতিক্রমকালে চট্টগ্রামগামী শান্তি পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

/জেবি/এইচকে/