গাজীপুর জেলা আনসার ভিডিপির অ্যাডজুটেন্ড ড.সাইফুর রহমান জানান, সমাবেশে প্রাধানমন্ত্রী কুচকাওয়াজে সালাম গ্রহণ ছাড়াও সেবা ও সাহসিকতা ক্যাটাগরিতে ৭৯ জনকে বাংলাদেশ আনসার পদক ও রাষ্ট্রপতি আনসার পদক এবং বাংলাদেশ ভিডিপি পদক ও রাষ্ট্রপতি ভিডিপি পদক প্রদান করবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই উপলক্ষে পুরো একাডেমিকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে।
সারা দেশে ১৮ হাজার ব্যাটালিয়ন আনসার, ৩ লাখ সাধারণ আনসার, তাদের মধ্যে ৪৫ হাজার অঙ্গীভূত এবং ৫৯ লাখ গ্রাম প্রতিরক্ষা দলের সদস্য রয়েছে। এবারের কুচকাওয়াজে ৬ শতাধিক আনসার ভিডিপি অংশ নেবে। এছাড়াও কুটিরশিল্প প্রদর্শনী, গ্যালারি ডিসপ্লে,সাংস্কৃতিক অনুষ্ঠান ও দরবারসহ বিভিন্ন পর্বে আড়াই হাজার আনসার ও ভিডিপি সদস্য যোগদান করবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আইন -শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে।
/জেবি/এমএসএম/আপ-এআর/