আওয়ামী লীগের সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ৬ মাসের বকেয়া বাবদ ২০ হাজার ৫১ কোটি ৯৮ লাখ ২৫ হাজার ৯৪ টাকা অতিরিক্ত বরাদ্দ চেয়ে গত ১৩ জানুয়ারি অর্থ মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে ধাপ নির্ধারণ করে বকেয়া দেওয়া হবে।
মন্ত্রী আরও জানান, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আগামী ১ জুলাই ২০১৬ থেকে বর্ধিত হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা পরিশোধের জন্য প্রয়োজনীয় অর্থের বরাদ্দও চাওয়া হয়েছে।
এর আগে গত ২০ ডিসেম্বর ২০১৫ শিক্ষা মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি করা হয়, যাতে ১ জুলাই ২০১৫ থেকে নতুন জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের কথা বলা হয়েছে।
/ইএইচএস/এজে/