বৃহস্পতিবার সকালে ১১টা থেকে ঢাবি চারুকলা অনুষদ সংলগ্ন রাস্তায় এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। চারুকলা অনুষদের শিক্ষার্থীদের আঁকা ব্যঙ্গচিত্র (কার্টুন)প্রদর্শনীতে স্থান পায়। পুরো রাস্তা তারা পেইন্টিং করেন।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ‘রুট বদলাও’ আন্দোলনের শিক্ষার্থীরা। বক্তারা বলেন,বিকল্প রুট তৈরির সুযোগ থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে মেট্রোরেলের রুট নেওয়ার সিদ্ধান্ত অযৌক্তিক।
সমাবেশে বক্তব্য রাখেন জাহিদুল হক সবুজ, মাহফুজুর রহমান রাহাত প্রমুখ।
এনএস/এমএসএম+