পূর্ব রামপুরায় গ্যাসলাইট বিস্ফোরণে দু’জন দগ্ধ

দগ্ধ

রাজধানীর পূর্ব রামপুরায় একটি মেস বাসায় গ্যাসলাইট জালানোর সময় বিস্ফোরণ হয়ে দুই যুবক দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার ভোররাত ৪টার দিকে ২১ নম্বর পূর্ব রামপুরার চারতলা বাসার নিচতলায় এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, রাজীব (২২) ও সরওয়ার সজীব (২৬)। ঢামেক পুলিশ বক্সের ইনচর্জা মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

দগ্ধ রাজীবের ভগ্নিপতি বাসেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভোরে বাসার ভেতরে কেউ সিগারেটের ধরানোর জন্য গ্যাসলাইট জ্বালায়। এসময় সেটি বিস্ফোরিত হয়ে ঘরের মধ্যে আগুন লেগে গেলে ওই দুজন দগ্ধ হয়। রাজীবের শরীরের ২৫ শতাংশ এবং সজীবের ২০ শতাংশ দগ্ধ হয়েছে।’

তিনি আরও বলেন, ‘রাজীব হাজী হাবিবুল্লাহ বাহার কলেজে ম্যানেজমেন্টের প্রথম বর্ষের ছাত্র। সজীব দর্জির কাজ করে। তারা একসঙ্গে ওই বাসার একটি কক্ষে থাকতেন।’

/এআরআর/এসটি/