গুলশানে বাসের ধাক্কায় শ্রমিক নিহত

সড়ক দুর্ঘটনারাজধানীর গুলশান ১ নম্বর গোলচত্বরে বাসের ধাক্কায় এক টাইলস শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ওই বাসটি তাকে ধাক্কা দেয়।
নিহত আরিফের (২৬) ভাই মনির জানান, আরিফ টাইলস মিস্ত্রি হিসেবে কাজ করতেন। শুক্রবার সকালে কাজে যাওয়ার সময় রাস্তা পার হচ্ছিলেন। ওই সময় ৬ নম্বর একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে আরিফকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। বেলা সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মোজাম্মেল হক এই খবর নিশ্চিত করেছেন।
আরিফ ঢাকায় মধ্য বাড্ডা এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি বরগুনায়।

/এআরআর/এফএস/