বাড্ডায় ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

লাশ উদ্ধাররাজধানীর মধ্যবাড্ডা এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে আল আমিন (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ১০ টার দিকে মধ্যবাড্ডার মোল্লাপাড়া মসজিদ সংলগ্ন নির্মাণাধীন মণ্ডল গার্ডেন এপার্টমেন্টের সাততলা থেকে আল আমিন নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে তার সহকর্মীরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ১১ টায় তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলে থাকা অপর নির্মাণ শ্রমিক আফজাল হোসেন বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।
তিনি বলেন, ‘ছাদের ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় হঠাৎ আল আমিন নিচে পড়ে যান।’
ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই )সেন্টু চন্দ্র দাস জানান, আল আমিনের মৃতদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
/এআরআর/এপিএইচ/