সচিবালয়ে নয়, নিকার ও সচিব সভা হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে

প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) ও সচিব সভা সচিবালয়ে হচ্ছে না। দুটি সভায়ই আগামী রবিবার (২৭ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব রাহাত আনোয়ার। তিনি জানান, তবে সময়ও অপরিবর্তিত থাকছে।

উল্লেখ্য, দীর্ঘ তিন বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সশরীরে সচিবালয়ে এসে নিকার ও সচিব সভায় অংশ নেওয়ার কথা ছিল। তার বদলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে  ২৭ নভেম্বর বেলা সাড়ে ১১টায় নিকার এবং দুপুর ১টায় সচিব সভা অনুষ্ঠিত হবে।