পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছান বাংলা ট্রিবিউনকে জানান, গত আগস্টে এসআই নিয়োগ পরীক্ষায় ২৫ হাজার ৪৭৭জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। তাদের মধ্য থেকে ৪ হাজার ১৮৪ জন চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। শিগগিরই তাদের মৌখিক পরীক্ষার সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে। পুলিশের ওয়েব সাইটে (www.police.gov.bd) নির্বাচিতদের পরীক্ষার রোল নম্বর দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
/জেইউ/এমএনএইচ/