শিল্পমন্ত্রী বলেন, ধর্মের অপব্যাখ্যা দিয়ে একটি মহল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা জঙ্গিবাদকে উসকে দিচ্ছে, বাংলা ভাইয়ের মতো জঙ্গি সৃষ্টিতে ইন্ধন যোগাচ্ছে। যারা ধর্মের নামে বিভিন্ন অজুহাত দিয়ে সরকারের উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়, তারাই জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
আমির হোসেন আমু আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজে একটি বৈষম্যহীন চিত্র গড়ে তুলতে চায়। তাই দেশ ও জনগণের কল্যাণে তিনি অক্লান্ত পরিশ্রম যাচ্ছেন। এরই ধারবাহিকতায় দেশের প্রত্যন্ত অঞ্চলেও সমান হারে উন্নয়ন করা হচ্ছে। এতে গ্রামীণ জনগোষ্ঠীর আর্থিক উন্নয়ন হয়েছে।শুধু দল নয় দেশের ১৬ কোটি মানুষের একটি পরিবার গড়তে চায় আওয়ামী লীগ।
নলছিটি নব নির্বাচিত মেয়র তছলিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জিকে. মোস্তাফিজুর রহমান, পৌর এলাকার জাতীয়পার্টি নেতা পৌরকমিশনার কুদ্দুস, জেলা আওয়ামী লীগ সভাপতি ও ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোটে খান সাইফুল্লাহ পনির, সহ-সভাপতি ছিদ্দিকুর রহমান ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ইউনুস লস্কর।
/এআর/টিএন/আপ-এআর/