জানা গেছে, অ্যানেসথেসিয়া বিভাগের চিকিৎসকদের সঙ্গে মেডিসিন বিভাগের চিকিৎসকদের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। রবিবার তাই অ্যানেসথেসিয়া বিভাগের চিকিৎসকেরা ধর্মঘট করেন।
তবে পরিস্থিতি স্বাভাবিক আছে বলে বাংলা ট্রিবিউনকে দাবি করেছেন হাসপাতালটির পরিচালক।
বিএসএমএমইউ পরিচালক বলেন, ‘গতকাল রাতে অ্যানেসথেসিয়া বিভাগের চিকিৎসকদের সঙ্গে মেডিসিন বিভাগের চিকিৎসকদের কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তবে চিকিৎসকরা কর্মবিরতি নয়, রবিবার তারা দুই ঘণ্টা বিলম্ব করে কাজ শুরু করেছেন। কাজ শুরু করার কথা সকাল ৮টায় থাকলেও তারা ১০টায় কাজ শুরু করে। এখন তারা পূর্ণ মাত্রায় কাজ করছেন। সবকিছু ঠিক আছে।’
তবে এ বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন অ্যানেসথেসিয়া বিভাগের চিকিৎসকরা।
প্রসঙ্গত, সার্জারি অনুষদের ১৩টি বিভাগ অ্যানেসথেসিয়া বিভাগের ওপর নির্ভরশীল। প্রতিদিন এখানে ১৫০ টির মতো অস্ত্রোপচার হয়ে থাকে
/জেএ/এনএসে/এপিএইচ/