‘শেখ হাসিনা দেশকে উন্নত ও সমৃদ্ধির মহাসড়কে নিয়ে এসেছেন’

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছেন। ১৫ আগস্ট তাকে সপরিবারে হত্যার মাধ্যমে স্বাধীনতার পরাজিত শক্তিরা বাংলাদেশের উন্নয়নে বাধা হয়ে দাঁড়ায়। সব বাধা পেরিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে স্মার্ট, উন্নত ও সমৃদ্ধ করার মহাসড়কে নিয়ে এসেছেন ।

বৃহস্পতিবার সাঁথিয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা হলরুমে উপজেলা আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

ডেপুটি স্পিকার বলেন, শেখ হাসিনা বাংলাদেশের হাল ধরার পর বাংলাদেশের উন্নয়নের যাত্রা ত্বরান্বিত হয়েছে। গতকাল মেট্রো রেল চালুর মাধ্যমে বাংলাদেশকে আরেকটি নতুন দিগন্ত এনে দিলেন তিনি। মেট্রোরেল চালু হওয়ায় মানুষ আধুনিক, নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের মাধ্যমে যানজটের ভোগান্তি থেকে রক্ষা পাবে, সবার মূল্যবান কর্মঘণ্টা সাশ্রয় হবে।

শামসুল হক টুকু বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো তবে এ ভালোর কোনও শেষ নেই। পরিস্থিতি প্রতিনিয়ত আরও উন্নত করতে হবে। জঙ্গিবাদ, মাদক ও ধুমপানমুক্ত সমাজ গড়তে সদা জাগ্রত থাকতে হবে।

সভা শেষে শামসুল হক টুকু উপজেলা প্রশাসন ও সাঁথিয়া উপজেলা সমাজসেবার উদ্যোগে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় দরিদ্র, ভিক্ষুক ও  প্রতিবন্ধীদের মাঝে ছাগল, ডিম ও চালসহ নানা উপকরণ বিতরণ করেন।

সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ হোসেনের সভাপতিত্বে সভায় উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু বক্তব্য রাখেন।