‘সড়ক উন্নয়ন প্রকল্প গ্রহণে সরকারের ডাবল সেঞ্চুরি’

জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বসড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জাতীয় সংসদে বলেছেন, মহাসড়ক উন্নয়নে গত সাত বছরে নতুন প্রকল্প গ্রহণে সরকার ডাবল সেঞ্চুরি করেছে।
সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকার দলের এমপি এ কে এম শাহজাহান কামালের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গত ২০০৯-১০ থেকে ২০১৫-১৬ অর্থ বছর পর্যন্ত সময়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে মোট ২০০টি নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। একই সময়ে ১৪৬টি প্রকল্প সমাপ্ত করা হয়েছে।
এ সব প্রকল্পে বরাদ্দ ছিল ২৩ হাজার ৭০ কোটি ২৫ লাখ টাকা।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সোমবার বৈঠকের ‍শুরুতেই প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
/ইএইচএস/এফএস/