সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।
ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত চার লেনের কাজ করবে সেনাবাহিনী
সরকার দলীয় সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, যাত্রাবাড়ী ইন্টারসেকশন থেকে মাওয়ায় পদ্মা সেতুর অ্যাপ্রোচ পর্যন্ত এবং পদ্মা সেতুর অপরপ্রান্তের অ্যাপ্রোচের শেষ প্রান্ত হতে ভাঙ্গা পর্যন্ত মোট ৫৫ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে। এ লক্ষ্যে প্রায় পাঁচ হাজার কোটি টাকা ব্যয়ে একটি ডিপিপি প্রণয়ন করা হয়েছে। এ প্রকল্পটির কাজ বাংলাদেশ সেনাবাহিনী করবে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সোমবার বৈঠকের শুরুতেই প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
/ইএইচএস/এফএস/