সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকার দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে দেশে ২০৬টি পাটকল চালু আছে। এর মধ্যে সরকারি ২২টি এবং বেসরকারি ১৮৪টি। বর্তমানে সরকারি কোনও পাটকল বন্ধ নেই।
মামুনুর রশীদ কিরনের প্রশ্নে জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী জানান, বিজেএমসি’র পাটকলগুলো গত ২০১৪-১৫ অর্থবছরে ৯৫ হাজার মেট্রিক টন পাটপণ্য উৎপাদন করেছে। এই অর্থবছরে বিজেএমসি’র মোট আয় এক হাজার ১৫৬ কোটি ৫৩ লাখ এবং ব্যয় ১ হাজার ৮৫০ কোটি ৯ লাখ টাকা। মন্ত্রীর তথ্য অনুযায়ী গত অর্থবছরে বিজেএমসি’র পাটকলের মোট লোকসানের পরিমাণ ৬৯৩ কোটি ৫৬ লাখ টাকা।
/ইএইচএ / এএইচ/