সোমবার দুপুরে অতিরিক্ত ২য় দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবীর এ রায় ঘোষণা করেন। মামলায় অভিযুক্ত না হওয়ায় আলম মল্লিক নামে একজনকে খালাস দেয়া হয়েছে।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের কাটাখালী গ্রামের বাবুল মল্লিক (২৫), আজিজ মল্লিক (৫৫), লালু মল্লিক (২৮), হীরা মল্লিক (২৯), জিয়ারুল মল্লিক (২১), মুসা মল্লিক (২৮), আব্দুল হাই মল্লিক (৪০) এবং হুরমত মল্লিকের ছেলে মুসা মল্লিক (২২)। সবাই একই পরিবারের সদস্য। সাজাপ্রাপ্তরা সকলেই জেল হাজতে রয়েছেন।
উল্লেখ্য, ২০০৮ সালের ২ অক্টোবর ঈদের দিন পারিবারিক শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নজরুল মল্লিক নিহত হন।
/এইচকে/