কোস্ট গার্ডের ইন্টেলিজেন্স উইংয়ের উপ-পরিচালক এ কে এম মারুফ হাসান জানান, আওরঙ্গজেব ১৯৮০ সালে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন প্রাপ্ত হন। তিনি দেশে-বিদেশে বিভিন্ন পেশাগত কোর্সে অংশ নিয়েছেন।
কর্মময় জীবনে রিয়ার অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী নৌ বাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন ছাড়াও সহকারী নৌ বাহিনী প্রধান (পার্সোনেল), কমডোর কমান্ডিং চট্টগ্রাম, কমডোর সুপারিনটেডেন্ট ডকইয়ার্ড, নৌ সদরের নৌসচিব ও বিভিন্ন পরিদফতরের পরিচালক এবং বিভিন্ন জাহাজের অধিনায়ক, কমান্ড্যান্ট, মেরিন একাডেমি, জোনাল কমান্ডার কোস্ট গার্ড পূর্ব জোন, প্রিন্সিপ্যাল মেরিন ফিসারিজ একাডেমি হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া, আওরঙ্গজেব বাংলাদেশ নেভাল একাডেমিতে ডিভিশনাল অফিসার ও টার্ম কমান্ডার, বানৌজা ঈসাখানের ট্রেনিং কমান্ডার নৌসদর ও এরিয়া কমান্ডার লেভেলে স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৩ সালের জানুয়ারি থেকে সহকারী নৌ প্রধান (অপারেশন্স) হিসেবে কর্মরত ছিলেন।
/জেইউ/এমএনএইচ/