বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জানান, আটক পাঁচ ব্যক্তির মধ্যে দুই জন বাংলাদেশি। বাকি তিনজন নাইজেরিয়ার নাগরিক।
তিনি আরও জানান, ফেসবুকে প্রেমের প্রস্তাব, পুরস্কারের প্রলোভন দেখানোসহ বিভিন্ন উপায়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করতো তারা।
এ বিষয়ে বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে র্যাব-২ এর সদর দফতরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
/জেইউ/এফএস/