হল-মার্ক কেলেঙ্কারি

জেসমিন ও তানভীরের বিচার শুরু



জেসমিন ও তানভিরসোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির দুই মামলায় অভিযুক্ত করে হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা বিচার শুরুর এই আদেশ দেন।
সম্পদের বিবরণী জমা না দেওয়ার মামলায় জেসমিন ইসলামের বিরুদ্ধে এবং সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় করা দুটি মামলায় জেসমিন ইসলাম ও তানভীর মাহমুদসহ অন্য আসামিদের বিরুদ্ধে আদালত বুধবার অভিযোগ গঠন করেছেন। আগামী ৩রা মার্চ এই দুটি মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।
সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখা থেকে তিন হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মোট ৩৮টি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে প্রায় ৩৭২ কোটি টাকা আত্মসাতের দায়ে ২৭টি মামলা করা হয়। গত বছরের ৭ অক্টোবর ফান্ডেড (স্বীকৃত বিলের বিপরীতে দায়) এক হাজার ৫৬৮ কোটি ৩৪ হাজার ৮৭৭ টাকা আত্মসাতের অভিযোগে ২৬ জনের বিরুদ্ধে ১১টি মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়। এসব মামলার সব কটিতেই জেসমিন ইসলাম আসামি।
এপিএইচ/