ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এবং ভাষা শহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালার সভাপতি অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত ভাষা সংগ্রামীগণ স্মৃতিচারণ করেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভাষা সংগ্রামীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক । স্বাগত বক্তব্য দেন ভাষা শহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালার পরিচালক অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তরুণ প্রজন্মকে তাদের স্বপ্ন পূরণের দায়িত্ব নিতে হবে। দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাদুঘর ও সংগ্রহশালা চত্বরে ৪ দিনব্যাপী ভাষা আন্দোলনভিত্তিক পুস্তক, আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত প্রদর্শনী চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে। এছাড়া, আগামী ২৬ ফেব্রুয়ারি ২০১৬ শুক্রবার সকাল ১০টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
/এসআর/টিএন/
/আপ-এএ/