নিরাপত্তার প্রশ্নে যুক্তরাষ্ট্রের চেয়ে বাংলাদেশ এগিয়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালজঙ্গি দমন ও নিরাপত্তা প্রশ্নে যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, দেশের সব বিমানবন্দরে আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। শুক্রবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে প্রবাসী বাঙালি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গি ও সন্ত্রাস দমন ও দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার দিক থেকে মার্কিন যুক্তরাষ্টের চেয়ে অনেক ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র ছাড়াও পার্শ্ববর্তী দেশগুলোর চেয়েও বাংলাদেশ অনেক নিরাপদ।
নিরাপত্তার নিয়ে কথায় কথায় যুক্তরাষ্ট্রের উদাহরণ দেওয়া হয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,  আমরা তাদের চেয়েও অনেক নিরাপদ। সন্ত্রাস দমন ও সার্বিক নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশের আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো সবসময় সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকে বলেও মন্তব্য করেন তিনি।
/জেইউ/এমএনএইচ/