নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের দিন ও ক্ষণ সম্পর্কে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে অবহিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
মঙ্গলবার (১২ এপ্রিল) স্পিকারের সঙ্গে সংসদ ভবনে তার কার্যালয়ে সাক্ষাৎ করে মন্ত্রিপরিষদ সচিব নতুন রাষ্ট্রপতির শপথের বিষয়ে স্পিকারকে অবহিত করেন।
উল্লেখ্য, ২৪ এপ্রিল সকাল ১১টায় নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ শপথবাক্য পাঠ করাবেন।
এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খবর: বাসস