শ্রমিক না নেওয়ার ঘোষণা

বাংলাদেশ-মালয়েশিয়া সমঝোতার ক্ষেত্রে প্রযোজ্য হবে না

বিদেশি শ্রমিকদের ‘সব ধরনের নিয়োগ বন্ধ’ রাখার বিষয়ে মালয়েশিয়া সরকারের সিদ্ধান্ত বাংলাদেশের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের কার্যকারিতার ক্ষেত্রে কোনও প্রভাব ফেলবে না।

মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি রিচার্ড রিয়টের বরাত দিয়ে দেশটির পত্রিকা ‘দ্য স্টার’ অনলাইন শনিবার একথা জানিয়েছে।

রিয়ট বলেছেন, মন্ত্রণালয় ‘ইতিবাচক’ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। এতে স্থানীয় শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ প্রদানের বিষয়ে সরকারের অগ্রাধিকার প্রতিফলিত হয়েছে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার সরকার সব বিদেশি শ্রমিক নিয়োগ স্থগিত ঘোষণা করে। আগামী ৩ বছরের মধ্যে ১৫ লাখ শ্রমিক নেওয়ার ব্যাপারে বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের পর মালয়েশিয়া সব দেশ থেকে শ্রমিক না নেওয়ার ঘোষণা নেন।

বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি এবং মালয়েশিয়ার মানবসম্পদ বিষয়ক মন্ত্রী রিচার্ড রিয়ট গত বৃহস্পতিবার এ সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।

এ চুক্তি অনুযায়ী মালয়েশিয়া নির্মাণ, সেবা, উৎপাদন ও কৃষি খাতে বাংলাদেশের শ্রমিক নিয়োগ করবে। খবর বাসস।

/এসটি/