এ ঘটনায় এরইমধ্যে রবিবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে থমাস নামে এক বিদেশিসহ সিটি ব্যাংকের আইটি শাখার তিন কর্মকর্তাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত থমাস জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন, তিনি আসলে জন্মসূত্রে ইউক্রেনের নাগরিক। পরে তিনি জার্মান নাগরিকত্ব গ্রহণ করেন। কিছুদিন আগে পিটার মাজুরেক নামে এক পোলিশ নাগরিকের পাসপোর্ট চুরি করে ব্যবসায়ীক ভিসায় তিনি বাংলাদেশে আসেন। এখানে এসে রোমানিয়া, বুলগেরিয়া, ইউক্রেন ও পোল্যান্ডের চার নাগরিককে সঙ্গে নিয়ে তিনি এটিএম কার্ড জালিয়াতির এই ফন্দি আঁটেন।
তার সঙ্গে গ্রেফতারকৃত সিটি ব্যাংকের তিন কর্মকর্তা হলেন- মকসেদুল আল ওরফে মাকসুদ, রেজাউল করিম ওরফে শাহীন ও রেফাত আহমেদ ওরফে রনি। তারা প্রত্যেকেই সিটি ব্যাংকের এটিএম কার্ড শাখার কর্মকর্তা। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপ-কমিশনার মারুফ হোসেন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, এটিএম কার্ড জালিয়াত এই আন্তর্জাতিক চক্রটি এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে সক্রিয় রয়েছে। তবে বাংলাদেশে এটিই ছিল তাদের প্রথম অভিযান। বাংলাদেশে অবস্থানরত এই চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ।
/জেইউ/এসএম/এজে/