তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় রজব তাইয়্যেব এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ সোমবার (২৯ মে) এই তথ্য জানান।
এদিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনও এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন। রবিবার (২৮ মে) তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ান বিরোধীদলীয় নেতা কেমাল কিলিচদারোগলুকে হারিয়ে জয়ী হয়েছেন। সূত্র: বাসস।