বঙ্গবন্ধু হত্যা মামলার সাক্ষী নুরুল ইসলাম খানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনের সামনে গুলিবিদ্ধ পুলিশ অফিসার, বঙ্গবন্ধু হত্যা মামলার সাক্ষী, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রী'র প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।