গ্রন্থমেলায় প্লাটফর্ম প্রকাশনার স্টলে আগুন!

বই মেলায় প্লাটফর্মের স্টলঅমর একুশে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যানের অংশে শিশু চত্বরের পাশে প্লাটফর্ম প্রকাশনার ৪৯২ নম্বর স্টলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মেলা পরিচালনা কমিটির সদস্যসচিব ড. জালাল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার সন্ধ্যা ৬টার দিকে দুই দুর্বৃত্ত এ ঘটনা ঘটায়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় অজ্ঞাত ওই দুই যুবক স্টলটিতে আগুন দেওয়ার চেষ্টা করছিল।
জানা গেছে, স্টলের পেছন দিক দিয়ে কাগজ জড়ো করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় দর্শনার্থীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পরে। পরে মেলায় উপস্থিত লোকজনের সহায়তায় আগুন নিভিয়ে ফেলা হয়।
বই মেলায় আগুনস্টলের বিক্রয় প্রতিনিধি প্রসেনজিৎ রায় বলেন, কে বা কারা স্টলের পেছন দিক থেকে আগুন লাগিয়ে পালিয়ে যায়। প্রথমে নিজেদের চেষ্টায় ও পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়। তবে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান ওই বিক্রয় প্রতিনিধি।

এ বিষয়ে মেলা পরিচালনা কমিটির সদস্যসচিব ড. জালাল আহমেদ বলেন, সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় সন্ধ্যা ৬টা ০৭ মিনিটে দুজন তরুণ ওই স্টলে আগুন দেওয়ার চেষ্টা করে।
/এসআর/এসএনএইচ/এএইচ/