প্রধানমন্ত্রীর পরিবেশ বিষয়ক বিশেষ দূত হলেন সাবের হোসেন চৌধুরী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ দূত হয়েছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।

সোমবার (১২ জুন) তাকে এ নিয়োগ দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, অবৈতনিক দায়িত্ব হিসেবে তিনি কোনও বেতন-ভাতা পাবেন না। এটি অবিলম্বে কার্যকর হবে বলেও সেখানে বলা হয়।