মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বৈঠক শেষে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের মহাপরিচালক অধ্যাপক ড.মাসুদ কামাল সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।বৈঠকে দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে শিক্ষকদের চলমান ক্লাস বর্জন কর্মসূচি আগামী ৬ মার্চ পর্যন্ত স্থগিতেরও সিদ্ধান্ত হয়।
এর আগে সোমবার রাতে তৃতীয় দফায় দাবি-দাওয়া প্রসঙ্গে চার সদস্য বিশিষ্ট সচিব কমিটির সঙ্গে বৈঠক করেন ফেডারেশনের নেতারা।সেখানে আলোচিত বিষয়বস্তুই সকালে শিক্ষকদের বৈঠকে তুলে ধরা হয়।
প্রসঙ্গত,অষ্টম বেতন কাঠামোয় নানা অসঙ্গতি দূর করা ও মর্যাদা পুনর্বহালের দাবিতে গত ১০ মাস ধরে দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন চালিয়ে আসছেন। একই দাবিতে জানুয়ারি মাসে টানা সাতদিন ধর্মঘটও পালিত হয়েছে। সে সময় প্রায় অচল হয়ে পড়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। গত ১৮ জানুয়ারি গণভবনে আয়োজিত পিঠা উৎসবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষকদের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিলে ধর্মঘট প্রত্যাহার করে নেন শিক্ষক নেতারা।
সমস্যা নিরসনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও সিনিয়র সচিবদের সঙ্গে শিক্ষকদের কয়েক দফা বৈঠক হয়। শিক্ষকদের সমস্যা সমাধানে অগ্রগতি হয়েছে উল্লেখ করে ফেডারশেনের পক্ষ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত আন্দোলন স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
/আরএআর/এসএম /এপিএইচ//