সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা জানতে চেয়েছে ইইউ প্রতিনিধিরা: আইন সচিব

বাংলাদেশে এখন যে আইনি কাঠামো রয়েছে, এই কাঠামোতে দেশে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন সম্ভব কিনা তা জানতে চেয়েছে সফররত ইইউ প্রতিনিধি দল। বিকালে সচিবালয়ে তাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার।

সচিব বলেন, নতুন করে যে আরপিও সংশোধনী হলো, তাতে নির্বাচন কমিশনের ক্ষমতা কমেনি, বরং বেড়েছে।তাই বর্তমানের আইনি কাঠামোতে সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে কোনও বাধা নাই।

গোলাম সারওয়ার বলেন, আরপিও সংশোধনী করাটা কেন প্রয়োজন ছিল এটাও জানতে চেয়েছে ইইউ প্রতিনিধিরা। এই প্রশ্নে সচিব বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য এটা প্রয়োজন ছিল।

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের সংশোধনী কি হচ্ছে, সে বিষয়ে ইইউ প্রতিনিধিরা জানতে চাইলে আইন সচিব বলেন, স্টেকহোল্ডারদের সঙ্গে বসে শিগগিরই এটার সংশোধনী করা হচ্ছে, যেভাবে তারা চেয়েছেন।