মির্জা ফখরুলসহ ২৬ নেতা-কর্মীর পরবর্তী শুনানি ২৫ মে





মির্জা ফখরুল ইসলাম আরমগীররাজধানীর কলাবাগান থানার নাশকতা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৬ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আগামী ২৫ মে দিন ধার্য করেন ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামান এর আদালত।
এর আগে শারীরিক অসুস্থতার কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদালতে হাজির না হওয়ায় সময়ের আবেদন করেন তার আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ।আদালত সময়ের আবেদন মঞ্জুর করে এই নতুন দিন ধার্য করেন।
মামলার এজাহার:২০১২ সালের ৯ ডিসেম্বর হরতাল চলাকালে কলাবাগান থানার ঢাকা জেনারেল হাসপাতালের সামনে গাড়ি ভাঙচুর,অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটানোর অভিযোগে কলাবাগান থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুদ সিকদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
২০১৪ সালের ২০ অক্টোবর মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৬ নেতা-কর্মীর বিরুদ্ধে দুইজন তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শ্রী দেবরাজ চক্রবর্তী ও আসাদুজ্জামান এই অভিযোগপত্র দাখিল করেন।
টিএইছ/এপিএইচ/