মেলার সময়সীমা কমানো প্রসঙ্গে পরিচালনা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ জানান, ‘বৃষ্টির কারণে স্টলগুলোতে দেওয়া বৈদ্যুতিক সংযোগগুলোর সমস্যা এখনও রয়ে গেছে। কোথাও কোথাও পানি জমে আছে। যার কারণে স্টলগুলোতেও সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। মূলত দুর্ঘটনা এড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এদিকে বৃষ্টির কারণে সাময়িক স্থগিত থাকলেও বিকেল ৩টা থেকেই প্রবেশের জন্য মেলার সোহরাওয়ার্দী উদ্যান আর বাংলা একাডেমির গেটে ছিল দর্শনার্থীদের ভিড়। তবে আড়াই ঘণ্টা ধরে চলে মেলার দুই প্রাঙ্গণে পানি নিষ্কাশনের কাজ।
মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, সোহরাওয়ার্দী উদ্যানের বেশির ভাগ অংশেই পানি জমে আছে। কয়েকটি স্টলে পানি প্রবেশ করায় নষ্ট হয়ে গেছে বই। স্টলের কর্তৃপক্ষরা বাহিরে শুকাতে দিয়েছেন ভিজে যাওয়া বই।
এদিকে বিকেলে এক ঘণ্টার জন্য মেলার গেট খুলে দেওয়া হলেও বেশির ভাগ স্টলগুলই ছিল বন্ধ।
/এসআর/এনএস/ এএইচ/