প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,ভবন সম্প্রসারনের জন্য ওয়েল্ডিং কর্মীরা বাসের আশেপাশে কাজ করছিল। হঠাৎ বাসের ভেতর থেকে ধোঁয়া বের হতে থাকে। এক পর্যায়ে শিক্ষার্থীরা এবং ওই বাসের চালক গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। বাসের ভেতরে তখন কেউ ছিল না।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নূর মোহাম্মদ বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে, নাকি ওয়েল্ডিং কর্মীদের অসাবধানতার ফলে আগুন লেগেছে এ ব্যাপারে নিশ্চিত হতে পারিনি। কিছু আলামত সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এ ব্যাপারে ওয়েল্ডিং কর্মীদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
/আরএআর/এআর/