বনশ্রীতে যুবকের আত্মহত্যা

আত্মহত্যার প্রতীকী ছবিরাজধানীর বনশ্রীতে রবি ঘোষ নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  
রবি ঘোষের বাড়ি সাতক্ষীরা জেলায় । তার বাবার নাম মঞ্জু ঘোষ।তিনি ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
নিহতের বোন সোনালী জানান, বনশ্রী আবাসিক এলাকার ই ব্লকের ১ নাম্বার রোডের ৭ নাম্বার বাসায় তারা ভাড়া থাকেন। প্রতিদিনের মতো রাতে রবি তার ঘরে ঘুমিয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে না ওঠায় রবির ঘরের কড়া নাড়া হয়। কিন্তু সাড়া না পেয়ে দরজা ভেঙে রবিকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে
/বিটি/এপিএইচ/