আহতরা হলেন, ইতিহাস দ্বিতীয় বর্ষের ছাত্র মোতালেব (২০)ও ইংলিশ তৃতীয় বর্ষের ছাত্র কিবরিয়া (২১), বাংলা দ্বিতীয় বর্ষের শাহআলম (২০) ও বাংলা তৃতীয় বর্ষের আশিস (২১)।
আহত মোতালেব ও কিবরিয়া বলেন, সেশন ফি বৃদ্ধি নিয়ে কলেজে গতকাল তিতুমীর কলেজে আন্দোলন হয়েছিল। সে আন্দোলনে আমরা জড়িত ছিলাম না। তারপরেও ছাত্রলীগের বহিস্কৃত নেতা ডলার, মানিক ও শানুসহ আরও কয়েকজন আমাদের কক্ষে ঢুকে অতর্কিত হামলা চালান। এসময় তারা রড, লাঠি দিয়ে আমাদেরকে মারধর করে।
ঢামেক ক্যাম্পের ইন্সপেক্টর মোজাম্মেল হক জানান, আহতদের ঢামেক জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
/এমআর/এআর/এপিএইচ/