প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানের এ থিয়েটার হলের জন্যে একটি জায়গাও নির্ধারণ করে রেখেছি। পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হলে ওপারে একটি কনভেনশন সেন্টার হবে। সেখানেও এ আন্তর্জাতিক থিয়েটার হল হতে পারে।
দেশে শিল্প-সংস্কৃতির বিকাশ প্রয়োজন মন্তব্য করে শেখ হাসিনা বলেন, সরকার সব সময় শিল্প-সংস্কৃতির বিকাশে কাজ করে যাচ্ছে।
উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব চৌধুরী মোহাম্মদ বাবুল হাসান। আরও বক্তব্য রাখেন মহিলা সমিতির সভাপতি সেতারা আহসানউল্লাহ, সাধারণ সম্পাদক তানিয়া বখত প্রমুখ।
/পিএইচসি/এমএনএইচ/