ব্র্যাক সেন্টারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট একযোগে চেষ্টার পর রাত পৌনে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয় ।
ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ের ডিউটি অফিসার আতিকুল আলম চৌধুরী বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার সন্ধ্যা ৭ টায় রাজধানীর মহাখালীস্থ ব্র্যাক সেন্টারের পঞ্চম তলায় আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে কুর্মিটোলা, বারিধারা, তেজগাঁও ও প্রধান কার্যালয় থেকে আটটি গাড়ি ঘটনাস্থলে ছুটে আসে। আতিকুল আলম চৌধুরী বলেন, প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।
/এআরআর/এপিএইচ/