প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন চলছে

জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের বিষয়ে সংবাদ সম্মেলন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৬ অক্টোবর) বিকাল ৪টার দিকে গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়।

সংবাদ সম্মেলনের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখিত বক্তব্য পাঠ করেন। পরে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছেন তিনি।

গত ১৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে অধিবেশন শেষে ৩০ সেপ্টেম্বর যুক্তরাজ্যে যান তিনি।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের সরকারি সফর শেষ করে বুধবার (৪ অক্টোবর) দুপুরে তার সফরসঙ্গীদের নিয়ে দেশে পৌঁছান প্রধানমন্ত্রী।