তাম্রপদক বিজয়ীদের পুরস্কৃত করলো ডিএমপি

তাম্রপদক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসাউথ এশিয়ান (এসএ) গেমসের রেসলার ডিসিপ্লিনে তাম্রপদক বিজয়ী চার পুলিশ সদস্যকে পুরস্কৃত করলেন ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়া। রবিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের সদর দফতরে তিনি এ পুরস্কার তুলে দেন।
তাম্রপদক বিজয়ীরা হলেন - এএসআই নাসিমা আক্তার, কনস্টেবল তানজিনা মাসুদ, কনস্টেবল জান্নাতুন নাহার ও কনস্টেবল মো. কামাল হোসেন।
৫৩ কেজি ওজনের তাম্রপদক লাভ করেন এএসআই নাসিমা আক্তার ও ৫৮ কেজি ওজনের তাম্রপদক লাভ করেন কনস্টেবল তানজিনা মাসুদ।
এছাড়া মহিলা বক্সিং কোচ ও রেফারি হিসেবে বাংলাদেশ পুলিশের কনস্টেবল উম্মে জান্নাতুন নাহার এবং কনস্টেবল মো. কামাল হোসেন রেসলিং কোচ হিসেবে দায়িত্ব পালনে কৃতিত্ব দেখিয়েছেন।
গত ৫ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের গৌহাটি ও শিলং-এ ১২ তম সাউথ এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়।
জেইউ/এপিএইচ/