রবিবার লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নেমেই রাষ্ট্রপতি শ্রীলংকার বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট দলের অবিস্মরণীয় এই বিজয়ের খবর পান। এরপর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ‘ভি’ চিহ্ন দেখিয়ে রাষ্ট্রপতি টাইগারদের বিজয়ের আনন্দ প্রকাশ করেন।
বিমান বন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবদুল হান্নান, মিনিস্টার প্রেস নাদিম কাদির, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও দলের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।
রাষ্ট্রপতির সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী রাশিদা খানম ও প্রেস সেক্রেটারি জয়নাল আবেদীন। মেডিক্যল ফলোআপ শেষে আগামী ৬ মার্চ রাষ্ট্রপতির ঢাকা ফেরার কথা রয়েছে।
উল্লেখ্য, রবিবার এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে শক্তিশালী শ্রীলঙ্কাকে ২৩ রানে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে ওঠার সম্ভাবনা প্রবল করেছে বাংলাদেশ।
/এসএম/এজে/