সাবের হোসেন চৌধুরীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সোমবার (৬ নভেম্বর) বিকালে সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর পরীবাগের বাসায় যান মার্কিন রাষ্ট্রদূত। সেখানে প্রায় দেড়ঘণ্টা তাদের মধ্যে আলোচনা হয়।

বৈঠক শেষে সাবের হোসেন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের একটি গতিশীল ও বিস্তৃত সম্পর্ক রয়েছে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় এই অংশীদারিত্বকে আরও গভীর ও সমৃদ্ধ করার বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে।