রাজধানীর ধানমণ্ডি লেক থেকে এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ছাত্রের নাম সুদীপ্ত দত্ত। সে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল।
মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে ধানমণ্ডি থানা পুলিশ।
ধারমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-ই-আজম মিয়া জানান, ছেলেটা রাগ করে রবিবার বাসা থেকে বের হয়ে যায়। এরপর তার আর কোনও খোঁজ খবর পাওয়া যায়নি। পরে মঙ্গলবার তার লাশ উদ্ধার করা হলো।
/এআরআর/টিএন/