রংপুরে মানহানির মামলায় মাহফুজ আনামের জামিন (ভিডিও)

আদালতে মাহফুজ আনামদ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামকে এক হাজার টাকা মুচলেকায় জামিন দিয়েছেন রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। মঙ্গলবার সকালে মাহফুজ আনাম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক শফিউল আলম তা মঞ্জুর করেন।
মাহফুজ আনামের পক্ষে রংপুরের সিনিয়র আইনজীবী মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে বেশ কয়েকজন আইনজীবী জামিন আবেদন করেন। বাদী পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেকসহ একাধিক আইনজীবী। এসময় আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তামূলক ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
প্রসঙ্গত, রংপুর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মাওলা ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে এক কোটি টাকার মানহানির মামলা করেন।


/জেবি/এসটি/এপিএইচ/