আন্তর্জাতিক মেরিটাইম সংস্থার কাউন্সিল নির্বাচনে বাংলাদেশের জয়লাভ

আন্তর্জাতিক মেরিটাইম সংস্থার কাউন্সিল নির্বাচনে প্রথমবারের মতো কাউন্সিল সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। শুক্রবার (১ ডিসেম্বর) লন্ডনে এই নির্বাচনে ১৭৫টির মধ্যে ১২৮ ভোট পেয়েছে বাংলাদেশ।

দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪-২৫ মেয়াদে নৌপরিবহন সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনার সুযোগ পাবে বাংলাদেশ।

জাতিসংঘের একটি বিশেষায়িত প্রতিষ্ঠান হচ্ছে আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা। সংস্থাটি বৈশ্বিক নৌ পরিবহন, নাবিক, সুমদ্রপথে নিরাপত্তা ও সুমদ্র দূষণ নিয়ে কাজ করে থাকে।