লালবাগে মাটিচাপা পড়েছেন দুই শ্রমিক, একজন উদ্ধার

mati chapaরাজধানীর আজিমপুরে লালবাগ রোডের শেখ সাহেব বাজার এলাকায় দুই শ্রমিক মাটিচাপা পড়েছেন। তাদের একজনের নাম নজরুল ইসলাম। তাকে উদ্ধার করা হয়েছে। আরেকজনের নাম জানা যায়নি। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।
মঙ্গলবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চাপাপড়া শ্রমিকদের উদ্ধার করতে লালবাগ ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে।
জানা যায়, ওই এলাকায় রাস্তার ড্রেন তৈরির জন্য খনন কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎ ওপরের মাটি ধসে গর্তের মধ্যে পড়ে। এতে ওই দুই শ্রমিক চাপা পড়েন।
লালবাগ ফায়ার সার্ভিসের সিনিয়র স্পেশাল অফিসার শিমুল মাহমুদ জানান, একজনকে ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। অন্যজনকেও উদ্ধারের চেষ্টা চলছে।
/আরএআর/এসএনএইচ/এফএস/এজে