তিনি যাত্রাবাড়ীর বলাগাছা স্কুলের শিক্ষক ছিলেন। তার বাবার নাম গদু বর্মণ। বাড়ি পঞ্চগড় জেলায়।
শাজাহানপুর থানার এসআই প্রলয় জানান, জোসেফ বর্মণ সকালে রিকশায় দক্ষিণ কমলাপুরে তার বাসা থেকে কর্মস্থল যাত্রাবাড়ীর দিকে যাচ্ছিলেন। এ সময় একটি মিনিবাস রিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে জোসফ বর্মণ গুরুতর আহত হন। দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিসৎক মৃত ঘোষণা করেন।
/বিটি/এফএস/