ইসির যুগ্মসচিব জেসমিন টুলি স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। চিঠিতে তাকে বহিষ্কারের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হচ্ছে।
একই কারণে ফুলগাজী উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। এগুলো হলো- দরবারপুর, ফুলগাজী, জিএম হাট, মুন্সির হাট ও আনন্দপুর।
এছাড়া পরশুরাম উপজেলার তিনটি ইউপির প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য একদিন সময় বাড়ানো হয়েছে। কমিশন সূত্রে জানা গেছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র তুলেতে বাধা দেওয়ায় কমিশন এ ব্যবস্থা নিয়েছে।
/এজে/